দাম বাড়বে ফোরজি চিপের, কমবে ফাইভজি হার্ডওয়্যারের

২১ আগষ্ট, ২০২১ ২২:১৯  
স্মার্টফোন খাতের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে ফাইভজি চিপের দাম কমা অব্যহত থাকবে। একই সময়ে ঠিক বিপরীত চিত্র দেখা যাবে ফোরজি চিপের ক্ষেত্রে। খবর এনগ্যাজেট। বাজার বিশ্লেষকরা বলছেন, এখনও বাজারে ফোরজি চিপের প্রচুর চাহিদা রয়েছে। তবে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ ক্রমেই কমে যাচ্ছে। আর এ কারণেই ফোরজি চিপের দাম বাড়বে। এটা পরিস্কার যে, বর্তমানে হার্ডওয়্যার নির্মাতারা ফাইভজি সমর্থিত হার্ডওয়্যার তৈরিতে বেশি মনোযোগী। কোয়ালকম ও মিডিয়াটেক প্রায় সকল দামের স্মার্টফোনের ক্ষেত্রে ফাইভজি সল্যুউশন প্রদান করছে। সেই সাথে তাল মেলাচ্ছে হার্ডওয়্যার নির্মাতারা। ফলে ফোরজি চিপের গুরুত্ব হারাচ্ছে চিপ নির্মাতাদের কাছে, ফলস্বরূপ দাম বাড়ছে। চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো বিশ্বাস করে, আগামী ২-৩ বছর ধরে ফাইভজি ফোনের চাহিদা স্থিতিশীল থাকবে। আর তাই সংশ্লিষ্ঠদের নজরও থাকবে সেদিকে। ডিবিটেক/বিএমটি